২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনে সহিংসতা: নড়াইল-যশোরে ট্রাইব্যুনালের তদন্ত দল

নড়াইলের লোহাগড়া, সদর ও নড়াগাতি থানার ৩০ জন সাক্ষী ও ভিকটিমের বক্তব্য রেকর্ড করেছে তদন্তকারী দল।

আন্দোলনে সহিংসতা: নড়াইল-যশোরে ট্রাইব্যুনালের তদন্ত দল
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2025, 05:48 PM

Updated : 26 Aug 2026, 11:38 AM

সরকারের পতন ঘটানো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঘটে যাওয়া বিভিন্ন সহিংস ঘটনা ও অপরাধমূলক কাজের তদন্ত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি দল দেশের দক্ষিণাঞ্চলের দুটি জেলায় সফর শুরু করেছে।  

ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ ও ট্রাইব্যুনালের তদন্ত শাখার উপ সহকারী পরিচালক মাসুদ পারভেজের নেতৃত্বে দলটি নড়াইল দিয়ে কাজ শুরু করেছে। এরপর দলটি যশোরে যাবে বলে ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ জানিয়েছেন।

সুলতান মাহমুদ বলেছেন গত মঙ্গলবার তারা ঢাকা ছাড়েন।

তিনি বলেন, “মঙ্গলবার ও বুধবার দলটি নড়াইলের লোহাগড়া, সদর ও নড়াগাতি থানার ৩০ জন সাক্ষী ও ভিকটিমের বক্তব্য রেকর্ড করেছেন। এ সময় তারা বিভিন্ন ঘটনাস্থল পরিদর্শন করেন ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।“

পরিদর্শনকালে তাদের সঙ্গে বিভিন্ন থানার ওসিরা উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন প্রসিকিউটর মাহমুদ। 

নড়াইলের কাজ শেষে বুধবার এই দলটির যশোর যাওয়ার কথা রয়েছে। 

এরপর এই তদন্তকারী দলটি যশোর থেকে শুক্রবার ঢাকায় ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর মাহমুদ।