২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে এসএসএফকে কাজ করার আহ্বান ইউনূসের

জনবিচ্ছিন্ন না হয়ে, জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনে দায়িত্ব পালনেও এসএসএফ সদস্যদের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2025, 02:40 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

নিজেদেরকে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে নিয়ে নিরাপত্তার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনীর (স্পেশাল সিকিউরিটি ফোর্স-এসএসএফ) সদস্যদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এসএসএফের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত 'প্রধান উপদেষ্টার দরবার' অনুষ্ঠানে কথা বলছিলেন ইউনূস।

এ সময় জনবিচ্ছিন্ন না হয়ে, জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনে দায়িত্ব পালনেও এসএসএফ সদস্যদের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এসএসএফ মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী বক্তব্য দেন।

সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, তিন বাহিনী প্রধান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, প্রেস সচিব শফিকুল আলম, পুলিশের মহাপরিদর্শকসহ জ্যেষ্ঠ কর্মকর্তরা উপস্থিত ছিলেন।