১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইসলামবাগে পুড়ল প্লাস্টিকের গুদাম

আগুন কীভাবে লেগেছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2025, 05:12 PM

Updated : 26 Aug 2026, 05:20 PM

পুরান ঢাকার ইসলামবাগে একটি প্লাস্টিকের গুদামে আগুন লাগার পর আড়াই ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।  

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, বুধবার দুপুর দেড়টার দিকে ইসলামবাগের চেয়ারম্যানঘাট এলাকায় ওই কারখানায় আগুন লাগার খবর পান তার। 

এরপর একে একে ফায়ার সার্ভিসের ১১টি ইউনি সেখানে ছুটে যায়। তাদের চেষ্টায় বিকাল চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তখনো তা পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। 

সোশাল মিডিয়ায় আসা ছবি ও ভিডিওতে অনেক দূর থেকে ওই এলাকায় ধোঁয়া উঠতে দেখা যায়।

রোজিনা আক্তার বলেন, “আগুন কীভাবে লেগেছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।”