২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসুন্ধরা থেকে গ্রেপ্তার সাবেক এমপি মানিক

গণআন্দোলনে সুনামগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বসুন্ধরা থেকে গ্রেপ্তার সাবেক এমপি মানিক
মহিবুর রহমান মানিক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2024, 10:36 PM

Updated : 26 Aug 2026, 10:37 AM

সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিক রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন।

মঙ্গলবার রাতে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পাঠানো এক বার্তায় বলা হয়, সুনামগঞ্জে ছাত্র-জনতার গণআন্দোলনে হামলা আক্রমণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সুনামগঞ্জ সদরে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে গত ২ সেপ্টেম্বর একটি মামলা করেন আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আহমদ। মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও সাবেক তিন এমপিসহ ৯৯ জনকে আসামি করেন। এ মামলায় মহিবুর রহমান মানিককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

ছাত্র-জনতার আন্দোলন কর্মসূচিতে গিয়ে গত ৪ অগাস্ট গুলিবিদ্ধ হন জহুর আহমদ। এ ঘটনায় পরে মামলা করেন তার ভাই হাফিজ। তাদের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজারের লক্ষ্মীপুর ইউনিয়নের এরোয়াখাই গ্রামে।

গণআন্দোলনে গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একের পর সাবেক মন্ত্রী-এমপি ও শীর্ষ নেতাদের গ্রেপ্তারের ধারাবাহিকতায় মহিবুর রহমান মানিকও গ্রেপ্তার হলেন।