Published : 29 Aug 2025, 12:28 AM
আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. লিয়াকত আলী মোল্লাকে আইন ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।
২৫ অগাস্ট আইন ও বিচার বিভাগের সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) শেখ আবু তাহেরকে হাই কোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার জায়গায় লিয়াকত আলী মোল্লাকে সচিবের চলতি দায়িত্ব দেওয়া হল।
শেখ আবু তাহের ছাড়াও আরও ২৪ জনকে সেদিন হাই কোর্টের অতিরিক্ত বিচারক পদে নিয়োগ দেওয়া হয়েছে।