১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকায় তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার

পুলিশের ধারণা, স্বামীর হাতে তিনি খুন হয়ে থাকতে পারেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2025, 01:19 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

ঢাকার শাহজাহানপুর থেকে এক তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ বলছে, ২১ বছর বয়সী ওই তরুণীর নাম সুরভী আকতার (২১)।

শাহজাহানপুর থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, “বকশীবাগের একটি বাসায় স্বামীর সাথে ভাড়া থাকতো গার্মেন্টস কর্মী সুরভী। পারিবারিক অমতে বিয়ে করে তারা এই বাসায় উঠে। স্বামীও গার্মেন্টস কর্মী।”

লাশ উদ্ধারের সময় তার স্বামীকে পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, “সুরভীর বাবা মেয়েকে না পেয়ে বাসায় এসে মৃত অবস্থায় পায়। পরে পুলিশকে খবর দেয়।

“আমরা ধারণা করছি, তার স্বামী তাকে হত্যা করে পালিয়ে গেছে।”