১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শপথ নিলেন বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন

অসুস্থ থাকায় এর আগে নির্ধারিত দিনে তিনি শপথ নিতে পারেননি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2025, 08:33 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

হাই কোর্টে বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সৈয়দ এনায়েত হোসেন।

মঙ্গলবার বিকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তার খাস কামরায় তাকে শপথবাক্য পাঠ করান বলে সুপ্রিম কোর্টের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

অসুস্থ থাকায় এর আগে নির্ধারিত দিনে তিনি শপথ নিতে পারেননি।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।  

হাই কোর্টের ২১ জন অতিরিক্ত বিচারপতিকে গত ১২ নভেম্বর বিচারপতি হিসেবে শপথ পড়ান প্রধান বিচারপতি। 

ওইদিন সৈয়দ এনায়েত হোসেনেরও শপথ নেওয়ার কথা ছিল। কিন্তু অসুস্থ থাকায় সেদিন তিনি শপথ অনুষ্ঠানে থাকতে পারেননি। 

এর একদিন আগে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় হাই কোর্টর ২২ জন অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি করে প্রজ্ঞাপন জারি করে।  

শপথ অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতিরা, অ্যাটর্নি জেনারেল, বার কাউন্সিলের সচিব ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।