Published : 06 Jul 2026, 01:21 PM
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেস (আইএপিবি) এর প্রধান নির্বাহী পিটার হল্যান্ড।
সোমবার সচিবালয়ে গিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিতও এ সময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, বাংলাদেশের চক্ষু স্বাস্থ্যসেবার উন্নয়ন, অন্ধত্ব প্রতিরোধ, দৃষ্টি প্রতিবন্ধিতা হ্রাস এবং এ খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে।
পিটার হল্যান্ড ২০১৮ সাল থেকে বিশ্বব্যাপী অন্ধত্ব ও দৃষ্টিশক্তি হ্রাসের বিরুদ্ধে লড়াইয়ের কাজে আইএপিবির নেতৃত্ব দিচ্ছেন।