ওয়ালটন পণ্য কিনে ‘লাখপতি’ হওয়ার সুযোগ
কোরবানির ঈদ পর্যন্ত ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম বা অনলাইন প্লাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে পণ্য কেনাকাটায় এ সুযোগ পাবেন ক্রেতারা।
কোরবানির ঈদ উপলক্ষে ক্যাম্পেইন সিজন-২৪ শুরুর ঘোষণা দিয়েছে ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন।
এ ঈদ ঘিরে ওয়ালটন ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ রয়েছে বলে বৃহস্পতিবার ওয়ালটন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
৮ এপ্রিল থেকে কোরবানির ঈদ পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম বা অনলাইন প্লাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে পণ্য কেনাকাটায় এ সুযোগ পাবেন ক্রেতারা।
এর আগেও কয়েকটি ক্যাম্পেইনে ওয়ালটন পণ্য কিনে ১০ লাখ টাকা পুরস্কার জিতে নিয়েছেন ৪৪ ক্রেতা।
ওয়ালটন বলছে, সিজন-২৪ এ লাখপতি হওয়ার সুযোগের পাশাপাশি ক্রেতারা পাচ্ছেন লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার, আর্জেন্টিনার ফ্যান জার্সিসহ নিশ্চিত উপহার।
বুধবার রাজধানীতে ওয়ালটনের করপোরেট অফিসে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’ উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।
ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মীম ও ‘ফেস অব ওয়ালটন এসি’ জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ এসময় উপস্থিত ছিলেন।
