হাজতখানায় আসামিদের জায়নামাজ বিতরণ
ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদুর রহমান উপস্থিত থেকে জায়নামাজ বিতরণ করেন।
আদালতে হাজির করার পর হাজতখানায় রাখা আসামিদের নামাজ পড়ার জন্য জায়নামাজ দিয়েছে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) আদালত।
বুধবার বিকেলে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদুর রহমান নিজে উপস্থিত থেকে জায়নামাজ বিতরণ করেন। পরে তিনি হাজতখানা পরিদর্শন করেন। পাশাপাশি আসামিদের সঙ্গে কথা বলে খোঁজ খবরও নেন তিনি।
এ সময় তার সাথে ঢাকার অ্যাডিশনাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগসহ কয়েকজন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সিজিএম আদালতের হাজতখানার ইনচার্জ এসআই হুমায়ুন কবির বলেন, "হাজতখানায় আসা আসামিদের নামাজ আদায়ের সুবিধার্থে সিজিএম স্যার জায়নামাজ প্রদান করেছেন। নামাজের সময় হলে আমরা আসামিদের কাছে জায়নামাজ পৌঁছে দেব।”
