২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সেনা কর্মকর্তা সামছুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

তার এনআইডি ব্লক করতে নির্দেশ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2025, 02:47 PM

Updated : 26 Aug 2026, 02:25 PM

দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে থাকা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সামছুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। পাশাপাশি তার এনআইডি ব্লক করতে বলা হয়েছে।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, সামছুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন দুদকের উপপরিচালক আলমগীর হোসেন।

আবেদনে বলা হয়, সামছুর রহমানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগ ও গোপন অনুসন্ধানে দুদক জেনেছে, সামছুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে। 

দুদকের আবেদনে বলা হয়, সাবেক সেনা কর্মকর্তা সামছুর তার ‘অবৈধ সম্পদ’ হস্তান্তর বা স্থানান্তরের পাঁয়তারা করছেন। তা ঠেকাতে জাতীয় পরিচয়পত্র ব্লক করা প্রয়োজন। পাশাপাশি বিদেশগমন ঠেকানো দরকার।