৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

এক সপ্তাহের মধ্যে পরীক্ষার রুটিন দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2026, 07:54 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ২ জুলাই।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান খন্দোকার এহসানুল কবির।

ওই সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, “আমরা জুলাইয়ের ২ তারিখ এইচএসসি পরীক্ষা শুরু করব। এক সপ্তাহের মধ্যে আমরা তাদের রুটিন দিয়ে দিচ্ছি এবং পাঁচ সপ্তাহের মধ্যে আমরা এ পরীক্ষা শেষ করব। অংশীজনদের সঙ্গে আলোচনার পর আজ (শনিবার) এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এবারের এইচএসসি পরীক্ষায় দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডেও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।