১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন যেভাবে

ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে ১৭ জুলাই পর্যন্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2025, 09:32 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বৃহস্পতিবার, পরদিন শুক্রবার থেকে করা যাবে ফল পুনঃনিরীক্ষণের আবেদন।

প্রকাশিত ফলাফলে কোনো পরীক্ষার্থী অসন্তুষ্টু হলে তিনি পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন বলে মঙ্গলবার মোবাইল অপারেটর টেলিটক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে ১৭ জুলাই পর্যন্ত।

আবেদন যেভাবে

কেবল টেলিটকের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা।

এর জন্য মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে, স্পেস দিয়ে যে বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করতে চান তার বিষয় কোড লিখতে হবে।

যদি একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করতে চান সেক্ষেত্রে কমা দিয়ে বিষয়কোড লিখে তা ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রতি পত্রের জন্য আবেদন ফি হবে ১৫০ টাকা। 

গত ১০ এপ্রিল সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১৩ মে। ১৫ থেকে ২২ মে মধ্যে অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এই পরীক্ষায় ১৯ লাখ ২৮ হাজার ১৮১ শিক্ষার্থী পরীক্ষার্থী অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন।