৫ মন্ত্রী ও এক উপদেষ্টার নামের বানান সংশোধন
কিছু সরকারি দফতরে তাদের নামের কোনো অংশের বানান ভুলভাবে লেখা হওয়ায় মন্ত্রিপরিষদ বিভাগ তা সংশোধন করতে প্রজ্ঞাপন দিয়েছে।
পাঁচজন মন্ত্রী ও একজন উপদেষ্টার নামের বানান সংশোধন করা হয়েছে।
কিছু সরকারি দফতরে তাদের নামের কোনো অংশের বানান ভুলভাবে লেখা হওয়ায় মন্ত্রিপরিষদ বিভাগ তা সংশোধন করে সোমবার প্রজ্ঞাপন করেছে।
এখন থেকে তাদের নামের বানান হবে- অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), কৃষি ও খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্ব পাওয়া অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলামের নামের বানান হবে এ কে এম শামছুল ইসলাম।
এ বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের নামের বানানন সংসদের গেজেটে ঠিকঠাক আছে। কিন্তু সরকারি দফতরে সেটা অনুসরণ করা হয়নি। যে কারণে কিছু বানান ভুল থেকে যাওয়ায় তা সংশোধন করা হয়েছে।
