২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

উত্তরায় ভবন থেকে পড়ে প্রাণ গেল ৩ শ্রমিকের

তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়।

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2024, 11:42 PM

Updated : 26 Aug 2026, 10:25 AM

ঢাকার উত্তরায় নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

উত্তরার ৩ নম্বর সেক্টরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান।

নিহতরা হলেন- আব্দুল্লাহ আল মাসুম (১৭), অলিউল্লাহ (২১) ও মো. ইয়াকুব আলী (৩১)। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়।

মাসুমের মামাতো ভাই নির্মাণ শ্রমিক জুয়েল রানা বলেন, “তাদের উদ্ধার করে প্রথমে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নিলে চিকিৎসক অলিউল্লাহ মৃত ঘোষণা করেন। অপর দুজনকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

“বিকাল পৌনে ৪টার দিকে মারা যায় আব্দুল্লাহ আল মাসুম। এর আড়াই ঘণ্টা পর ইয়াকুবের মৃত্যু হয়।”

তাদের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে।