প্রধান উপদেষ্টার সঙ্গে ‘ভয়েস ফর জাস্টিস অবজারভার্সের’ সাক্ষাৎ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার এ সাক্ষাৎ হয়েছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগের দিন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছে নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ‘ভয়েস ফর জাস্টিস অবজারভার্স’।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার এ সাক্ষাৎ হয়েছে বলে প্রধান উপদেষ্টার দপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভয়েস ফর জাস্টিস ওয়ার্ল্ড ফোরামের কনভেনর ও যুক্তরাজ্যের শিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেন্ট হাসানাত এম হুসেইন এমবিই।
বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
