১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাংলা একাডেমির নতুন মহাপরিচালক মোহাম্মদ আজম

“বিশ্ববিদ্যালয়ে কিছু প্রক্রিয়া আছে, সেগুলো সম্পন্ন করে আশা করা যায় রোববার যোগ দেব," বলেন অধ্যাপক মোহাম্মদ আজম।

বাংলা একাডেমির নতুন মহাপরিচালক মোহাম্মদ আজম
অধ্যাপক মোহাম্মদ আজম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2024, 04:55 PM

Updated : 10 Sep 2026, 12:16 PM

বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজম।

বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মোহাম্মদ আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাকে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার চিঠি পেয়েছি। এখন বিশ্ববিদ্যালয়ে কিছু প্রক্রিয়া আছে, সেগুলো সম্পন্ন করে আশা করা যায় রোববার যোগ দেব।"

মোহাম্মদ আজম বাংলা একাডেমিতে অধ্যাপক মো. হারুন-উর-রশীদ আসকারীর স্থলাভিষিক্ত হচ্ছেন। 

রশীদ আসকারী গত ১৮ জুলাই বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১০ অগাস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন রশীদ আসকারী।