২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এভারেস্টিং হল অব ফেমে’ বাংলাদেশের সাঈম

দ্বিতীয় বাংলাদেশি ও প্রথম মাউন্টেন বাইকার হিসেবে ‘এভারেস্ট বেস ক্যাম্প’ অতিক্রম করেন।

‘এভারেস্টিং হল অব ফেমে’ বাংলাদেশের সাঈম
সাঈম মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2024, 10:04 PM

Updated : 26 Aug 2026, 11:05 AM

‘প্রথম মাউন্টেন বাইকার’ হিসেবে ‘এভারেস্টিং হল অব ফেমে’ জায়গা পেয়েছেন বাংলাদেশের সাঈম মাহমুদ।

এ অর্জনের জন্য ২২ বছর এ তরুণকে খাগড়াছড়ির আলুটিলা পাহাড়ে ১৭ বার উঠতে হয়েছে। আর টানা ১০ ঘণ্টা ৩২ মিনিট সাইক্লিং করে এভারেস্ট বেস ক্যাম্প সমান উচ্চতার দূরত্ব অতিক্রম করতে হয়েছে।

সাইক্লিংয়ের ইভেন্টগুলোর একটি হচ্ছে ‘এভারেস্টিং’, যেখানে একজন সাইক্লিস্টকে এভারেস্ট সমান উচ্চতা অতিক্রম করতে হয়। এর অর্ধেক (এভারেস্ট বেস ক্যাম্প) অতিক্রম করলে তাকে ‘হাফ এভারেস্টিং’ বলা হয়।

২০২২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে সাঈম মাহমুদ ‘কোয়ার্টার এভারেস্টিং’ সম্পন্ন করেন। আর গত ৩ নভেম্বর দ্বিতীয় বাংলাদেশি ও প্রথম মাউন্টেন বাইকার হিসেবে ‘এভারেস্ট বেস ক্যাম্প’ অতিক্রম করেন।

এর আগে চলতি বছরের জুনে ‘প্রথম রোড বাইকার’ হিসেবে রাকিবুল ইসলাম এভারেস্ট বেস ক্যাম্প অতিক্রম করেন। ‘এভারেস্টিং’ ইভেন্টে অংশ নেওয়া যায় রোড বাইক ও মাউন্টেন বাইক দুইভাবেই। 

সাঈম মাহমুদ নিজের প্রত্যাশার কথা জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশকে ফুল এভারেস্টিং ও সাউথ এশিয়ান জেমস পদক এনে দিতে চাই।”