২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মাদ্রাসা শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান

নতুন চেয়ারম্যান মিঞা মো. নুরুল হক সরকারি মাদ্রাসা-ই আলিয়ায় আরবি বিষয়ের অধ্যাপক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2025, 09:55 PM

Updated : 10 Sep 2026, 12:28 PM

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন সরকারি মাদ্রাসা-ই আলিয়ায় আরবি বিষয়ের অধ্যাপক মিঞা মো. নুরুল হক।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সোমবার এক বিজ্ঞপ্তিতে প্রেষণে তাকে ওই দায়িত্ব দেওয়ার কথা বলেছে।

আগের চেয়ারম্যান মুহাম্মদ শাহ্ আলমগীরের অবসরের পর নতুন চেয়ারম্যান পেল মাদ্রাসা শিক্ষা বোর্ড।

আরও পড়ুন-

চেয়ারম্যান পদে 'নতুন মুখ' আসছে ১১ শিক্ষা বোর্ডে