২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের ডাকে হাজির হননি সাবেক এমপি সবুজ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুদকের আবদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

দুদকের ডাকে হাজির হননি সাবেক এমপি সবুজ, দেশত্যাগে নিষেধাজ্ঞা
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2025, 02:52 PM

Updated : 26 Aug 2026, 12:50 PM

দুর্নীতির অভিযোগ থাকায় গাজীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ ও স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আাদলাত।

দুদকের আবদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। 

নিষেধাজ্ঞা পাওয়া সাবেক এমপির স্ত্রী ও সন্তান হলেন-নিগার সুলতানা ঝুমা এবং মোহাম্মদ শাখাওয়াত।

মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক সাইদুল ইসলাম এই তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন। 

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আবেদনে বলা হয়, ইকবাল হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। ওই তদন্ত কাজের জন্য তাদের বক্তব্য শুনতে দুদক কার্যালয়ে ডাকা হয়েছিল।

তবে তারা নির্ধারিত ওই তারিখে হাজির হননি। অভিযুক্ত ব্যক্তিরা দেশ ছেড়ে পালাতে পারে বলেও দুদক জেনেছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আনা প্রয়োজন বলেও ওই আবদনে জানিয়েছে দুদক।