১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি বুধবার

কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে রাষ্ট্রপ্রধানের অস্ত্রোপচার হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি বুধবার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2023, 09:01 PM

Updated : 17 Oct 2023, 09:56 PM

সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে বুধবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ওপেন হার্ট সার্জারি করা হবে।

রাষ্ট্রপতির  প্রেস সচিব মো. জয়নাল আবেদীনের বরাত দিয়ে বাসস জানিয়েছে, মঙ্গলবার সকালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হন রাষ্ট্রপতি।

“আগামীকাল (বুধবার) সকালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে রাষ্ট্রপ্রধানের অস্ত্রোপচার সম্পন্ন হবে।”

রাষ্ট্রপতি তার আশু আরোগ্য কামনায় দেশবাসীসহ সবার দোয়া চেয়েছেন বলে জানান জয়নাল আবেদীন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চিকিৎসার জন্য সোমবার সিঙ্গাপুর যান। স্ত্রী ড. রেবেকা সুলতানা এই সফরে তার সঙ্গে রয়েছেন।