বিইউএএসএম বাংলাদেশের সভা অনুষ্ঠিত
সভায় দেশের ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসা ও শিক্ষার মান উন্নয়ন নিয়েও আলোচনা হয়।
বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিনের (বিইউএএসএম) সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার সকালে ঢাকায় সংস্থাটির কার্যালয়ে এই সভা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সভায় দেশের ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসা ও শিক্ষার মান উন্নয়ন এবং বোর্ডের অর্ডিন্যান্স যুগোপযোগী করে ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসাশিক্ষা আইনে রূপান্তর করার ব্যাপারে আলোচনা হয়।
শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামোর নীতিমালা হালনাগাদ করা, বেসরকারি ইউনানি আয়ুর্বেদিক কলেজ প্রতিষ্ঠার নীতিমালা যুগোপযোগী করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সংস্থাটির চেয়ারম্যান (যুগ্মসচিব) মল্লিকা খাতুনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়া, মিজানুর রহমান, আ খ মাহবুবুর রহমান সাকী, সালেহ মো. আব্দুর রহমান, মোতালেব মতিন, হাকিম কামরুল ইসলাম নাবাতাতী, হাকীম মোকছেদুল আলম, নুর মোহাম্মদ ইকবাল চৌধুরী, অধ্যাপক আতাউর রহমান, হাকিম মো. কামরুজ্জামান, কবিরাজ শ্যামল প্রসাদ সেনগুপ্ত।
