১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ছুটি শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রী

এবার কোরবানির ঈদে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ছিল।

ছুটি শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রী
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2026, 11:49 AM

Updated : 11 Sep 2026, 03:19 PM

ঈদের টানা সাত দিনের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী সোয়া ৯টায় সচিবালয়ে অফিসে পৌঁছেছেন।

সকাল থেকে প্রধানমন্ত্রীর ধারাবাহিক যেসব কাজ রয়েছে, সেগুলো শুরু হয়েছে বলেও জানিয়েছেন রুমন।

ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ ছিল এবার।

এদিন অফিস-আদালত খুলেছে। ব্যাংক, বীমা, পুঁজিবাজারসহ দেশের আর্থিক খাতের সব প্রতিষ্ঠানও এ দিন চালু হবে।