Published : 29 Apr 2026, 03:14 PM
সংসদ অধিবেশন চলাকালে অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের বিরোধী দলীয় সংসদ সদস্য রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার জোহরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী সংসদ লবিতে গিয়ে অসুস্থ অসুস্থ সংসদ সদস্যকে দেখতে যান। সেখানে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন বলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন।
তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী অসুস্থ সংসদ সদস্যের খোঁজ-খবর নিয়েছেন এবং তিনি তার প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার নির্দেশনা দিয়েছেন।”
সে সময় সংসদের প্রধান হুইপসহ অন্যান্য হুইপরা উপস্থিত ছিলেন।
বুধবার জাতীয় সংসদে বেলা ১টা ৪০ মিনিটে অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সংসদ সদস্য হাফেজ রবিউল বাশার। পরে অন্যান্য সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীরা তাকে অধিবেশন কক্ষ থেকে সংসদ লবিতে যান। যেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।