২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র ও কানাডায় দশ দিনের সফর শেষে শুক্রবার দেশে ফেরেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে শনিবার সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2024, 02:45 PM

Updated : 26 Aug 2026, 10:47 AM

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার তাদের সাক্ষাৎ হয়।

প্রধান উপদেষ্টার দপ্তরের বরাত দিয়ে বাসস জানিয়েছে, বৈঠকে জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টাকে তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও কানাডা সফর সম্পর্কে অবহিত করেন।

যুক্তরাষ্ট্র ও কানাডায় দশ দিনের সফর শেষে শুক্রবার দেশে ফেরেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সরকারি সফরে গত ১৫ অক্টোবর যুক্তরাষ্ট্রে যান সেনাপ্রধান।

যুক্তরাষ্ট্র-কানাডা সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান