২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ৪৩ কর্মকর্তা বদলি

তাদের মধ্যে ২৬ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ১৭ জন সহকারী পুলিশ সুপার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2024, 12:42 PM

Updated : 26 Aug 2026, 10:27 AM

অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৪৩ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

ক্ষমতার পালাবদলে পুলিশের সর্বস্তরে রদবলের ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার পদের ২৬ জন ও সহকারী পুলিশ সুপার পদের ১৭ জনকে বদলি করল পুলিশ সদর দপ্তর।

বুধবার পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব বদলির আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়।