৩৭ ঘণ্টার চেষ্টায় পুরোপুরি নিভল মুনসুর খান প্লাজার আগুন
সরু গলি, প্রচণ্ড তাপ আর পানির ঘাটতির কারণে আগুন নেভানোর কাজ কঠিন হয়ে যায়।
রাজধানীর চকবাজারে মুনসুর খান প্লাজায় লাগা আগুন ৩৭ ঘণ্টার চেষ্টায় পুরোপুরি নেভাতে পেরেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
এক বার্তায় ফায়ার সার্ভিস জানিয়েছে, বুধবার সকাল সাড়ে ৬টায় ‘আগুন নির্বাপণ সম্পন্ন’ করতে পেরেছে তারা।
সোমবার বিকাল ৫টার দিকে মুনসুর খান প্লাজায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তা পুরোপুরি নেভাতে আরো ২৫ ঘণ্টা সময় লেগে গেল।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, সরু গলি, প্রচণ্ড তাপ আর পানির ঘাটতির কারণে আগুন নেভানোর কাজ কঠিন হয়ে যায়।
বিস্তারিত আসছে
