১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আদাবরে উত্তেজনা:  পুলিশ সদস্যকে ধারালো অস্ত্রের কোপ

মধ্যরাতের এ ঘটনায় ভাংচুর করা হয়েছে পুলিশের গাড়িও।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2025, 01:10 AM

Updated : 26 Aug 2026, 02:13 PM

রাজধানীর আদাবরে দুই পক্ষের মধ্যে সংঘাতময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে আহত হয়েছেন পুলিশের একটি গাড়ির চালক।

সোমবার মধ্যরাতের এ ঘটনায় ভাংচুর করা হয়েছে পুলিশের গাড়িও।

হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাওয়া ওই পুলিশ কনস্টেবলকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আল আমিন আদাবর থানার গাড়ি চালক। তিনি একটি পিক আপে করে পুলিশ সদস্যদের নিয়ে সেখানে গিয়েছিলেন।

পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান বলেন, সোমবার রাতে ৯৯৯ এ দুই পক্ষের গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ আদাবর এলাকায় যায় একটি গাড়ি নিয়ে। চালক আল আমিন গাড়ির কাছে ছিলেন। এসময় একটি পক্ষের লোকজন তাকে কুপিয়ে চলে যায়। তার হাতে কোপ লেগেছে। তাকে হাসপাতালে নিওয়া হয়েছে।

“বিষয়টি আমরা বোঝার চেষ্টা করছি এরা কারা, কোন গ্রুপের জানার চেষ্টা করছি।”