২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যাপক ডা. মবিন খান অসুস্থ

হেপাটোলজি সোসাইটির ওয়েবসাইটে ডা. মবিন ‘বাংলাদেশে হেপাটোলজির জনক’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

অধ্যাপক ডা. মবিন খান অসুস্থ
অধ্যাপক ডা. মবিন খান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2024, 08:35 PM

Updated : 26 Aug 2026, 10:19 AM

প্রথিতযশা হেপাটোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মবিন খান অসুস্থ, যিনি কয়েকদিন ধরে ঢাকার বেসরকারি আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার অধ্যাপক ডা. মবিন খানের ব্যক্তিগত ম্যানেজার তৌহিদ মুন্সি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বার্ধক্যজনিত অসুস্থতার পাশাপাশি কিছু রোগে ভুগছেন তিনি।

হেপাটোলজি সোসাইটির ওয়েবসাইটে ডা. মবিন খানকে ‘ফাদার অব হেপাটোলজি ইন বাংলাদেশ’ অর্থাৎ ‘বাংলাদেশে হেপাটোলজির জনক’ হিসেবে বর্ণনা করা হয়েছে। 

তৌহিদ মুন্সি বলেন, “স্যারের শরীরটা অনেকদিন ধরে খারাপ যাচ্ছে। উনার অনেক বয়স হওয়ায় কিছুটা অসুস্থতা আছে। ডায়াবেটিস ও পারকিনসন রোগে আক্রান্ত। এখন হাসপাতালে আছেন, বাসায় নিয়ে যাওয়া হবে। বাসায় রেখে চিকিৎসা দেওয়া হবে।”

আনোয়ার খান মডার্নে ডা. মবিন খানের চিকিৎসা দিচ্ছেন ডা. ফজলে ফাহিম। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “স্যার বাধ্যর্কজনিত কারণে অসুস্থ্য ছিলেন। আমাদের এখানে বেশ কিছুদিন ধরে ভর্তি। এখন আগের চেয়ে অপেক্ষাকৃত ভালো, আশা করছি দু-এক দিনের মধ্যে বাড়ি চলে যাবেন।”

অধ্যাপক ডা. মবিন খানের জন্ম ১৯৪৯ সালে।  লিভার বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ হেপাটোলজি সোসাইটির সভাপতি তিনি।

হেপাটোলজি সোসাইটি ২০১৮ সালে ডা. মবিন খানের ৭১তম জন্মদিন উদযাপন করে। সে হিসাবে তার বয়স ৭৭ বছরে। 

সোসাইটির ওয়েবসাইটে ওই জন্মদিন উদযাপনের বর্ণনায় তাকে ‘বাংলাদেশে হেপাটোলজির জনক’ বলে বর্ণনা করা হয়। দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে লিভার রোগ গবেষণায় তার অবদান রয়েছে।