২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেকে ‘রংপুরের সন্তান’ মনে করেন প্রধান উপদেষ্টা

তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সঙ্গে দেখা করেন আবু সাঈদের পরিবারের সদস্যরা।

নিজেকে ‘রংপুরের সন্তান’ মনে করেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে আবু সাঈদের বাবা মকবুল হোসেন। ছবি: পিআইডি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2024, 08:01 PM

Updated : 26 Aug 2026, 11:00 AM

জুলাইয়ের আন্দোলনে নিহত আবু সাঈদের সাহস আর ত্যাগে মুগ্ধ প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নিজেকে এখন ‘রংপুরের সন্তান’ মনে করেন।

বৃহস্পতিবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সঙ্গে দেখা করেন আবু সাঈদের পরিবারের সদস্যরা। তাদের স্বাগত জানিয়ে মুহাম্মদ ইউনূস বলেন, “আমাকে রংপুরের উপদেষ্টা বিবেচনা করুন।”

প্রধান উপদেষ্টার দপ্তর এক বিজ্ঞপ্তিতে বলেছে, আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও ভাতিজা মো. লিটন মিয়া প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। এ সময় মকবুল হোসেনের হাতে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদপত্র তুলে দেন উপদেষ্টা।

আবু সাঈদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়া পাশাপাশি তাদের সহযোগিতারও আশ্বাস দেন তিনি।