২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক জ্যেষ্ঠ সচিব জিয়াউল হত্যা মামলায় গ্রেপ্তার

তদন্ত কর্মকর্তার শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম ইসরাত জেনিফার জেরিন এ আদেশ দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2025, 12:48 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

জুলাই আন্দোলনের মধ্যে ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় সাবেক জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম ইসরাত জেনিফার জেরিন এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার এসআই কামরুল ইসলাম গত ২৬ অগাস্ট তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য এদিন ঠিক করে দেন। 

শুনানিতে জিয়াউল আলমকে আদালতে হাজির করা হয়। আদালতের আদেশের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জানিয়েছেন।

মামলার বিবরণীতে বলা হয়ে, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই দুপুর ১টার দিকে কাফরুলের মিরপুর-১০ গোলচত্বরে শাহ আলী প্লাজার পাশে কিশোর মো. রুস্তমের গলায় গুলি লাগে। এরপর তাকে আল হেলাল স্পেলাইজড হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রুস্তমকে সেখান থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যা পৌনে ৭ টায় রুস্তম যায়।

এ ঘটনায় চলতি বছরের ৩০ মে কাফরুল থানায় হত্যা মামলা দায়ের হয়।