১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পূর্বাচল এক্সপ্রেসওয়েতে ঝরল নারীর প্রাণ

তার পরিচয় জানতে পারেনি পুলিশ।

পূর্বাচল এক্সপ্রেসওয়েতে ঝরল নারীর প্রাণ
ফাইল ছবি

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 01:40 PM

Updated : 26 Aug 2026, 09:45 AM

তিনশ ফুট সড়ক হিসেবে পরিচিত ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির চাপায় এক নারী মারা গেছেন।

সোমবার রাত সোয়া ১২টার দিকে একটি পাতালপথে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন খিলক্ষেত থানার এসআই দীন মোহাম্মদ।

তিনি জানান, প্রথমে ওই নারীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনুমানিক ৫০ বছর বয়সী ওই নারীর পরনে সালোয়ার-কামিজ আছে জানিয়ে এসআই দীন বলেন, ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। 

“প্রাথমিকভাবে ভাসমান ভবঘুরে প্রকৃতি মনে হয়েছে ওই নারীকে। এর পরও তার পরিচয় নিশ্চিত করতে কাজ করা হচ্ছে।”

মৃতদেহটি মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।