Published : 13 Jul 2026, 02:46 PM
বরিশাল শহরের ত্রিশ গোডাউন বধ্যভূমি লাগোয়া সাগরদী খালের দুই পাড়ে সাড়ে তিনশ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার দুপুর আড়াইটার দিকে তিনি এ কর্মসূচি উদ্বোধন করেন।
সরকারপ্রধান ২টা ১০ মিনিটে সাগরদী খালপাড়ে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মাসুদ আহমেদ তালুকদার, জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, কেন্দ্রীয় নেতা মেজবাহ উদ্দিন ফরহাদ, এবায়দুর রহমান চাঁন, মাহবুবুল হক নান্নু, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিন।
প্রধানমন্ত্রী তারেক রহমান খালের পাড়ে নারকেল চারা রোপণ করেন। এ সময়ে পাড়ের দুই পাশে জেলা নেতৃবৃন্দরা একটা করে চারা রোপণ করেন।
স্থানীয়রা জানান, একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযোদ্ধা ও নিরীহ মানুষকে হত্যা করে লাশ সাগরদী খালে ভাসিয়ে দিত। খালের পাশে রয়েছে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত বাংকার।