২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪৩ পুলিশ কর্মকর্তাকে রদবদল

আলাদা আদেশে এ সিদ্ধান্ত জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2025, 02:10 PM

Updated : 26 Aug 2026, 12:21 PM

পুলিশের অতিরিক্ত ডিআইজি, এসপি ও অতিরিক্ত এসপি পদমর্যাদার ৪৩ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের দুই প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর মধ্যে ১২ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আনিছুর রহমান ও হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিনকে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার করা হয়েছে। 

আর ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত সুপার মোল্লা মোহাম্মদ শাহীন ও নৌপুলিশের অতিরিক্ত সুপার মির্জা তারেক আহমেদ বেগকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার করা হয়েছে।