২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপদেষ্টার হস্তক্ষেপ, ‘নির্যাতনের শিকার ‘ হাতি উদ্ধার

হাতির মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2024, 07:47 PM

Updated : 10 Sep 2026, 12:16 PM

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে কুমিল্লা থেকে নির্যাতনের শিকার হওয়া একটি হাতিকে উদ্ধার করেছে বন বিভাগ।  

হাতির মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাতভর চেষ্টা চালিয়ে ভোরে কুমিল্লার মুরাদনগরের সোনাউল্লাহ গ্রাম থেকে হাতিটিকে উদ্ধার করা হয়েছে। 

প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে হাতিটিকে গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়েছে।

সম্প্রতি হাতিটিকে পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

ভিডিওটি উপদেষ্টার নজরে আসলে তিনি সংশ্লিষ্টদের হাতি উদ্ধারের নির্দেশ দেন। এরপর স্থানীয়দের সহযোগিতায় হাতিটি উদ্ধার করেছে কুমিল্লার বন বিভাগ।