Published : 20 Jul 2026, 05:38 PM
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জন গ্রেপ্তার করেছে। সেইসঙ্গে উদ্ধার করা হয়েছে ইয়াবা, গাঁজা ও নগদ টাকা।
রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত এই অভিযান চালানো হয় বলে ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের কাছ থেকে ১২ হাজার ৮৪টি ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা, ১০০ বোতল নিষিদ্ধ এস্কাফ সিরাফ ও নগদ ৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ও মাদক উদ্ধার ঘটনায় বিভিন্ন থানায় ৪৯টি মামলা হয়েছে।
পুলিশের রমনা বিভাগে ৩৯ জন, লালবাগ বিভাগে ৩৩ জন, ওয়ারী বিভাগে ৫৭ জন, মতিঝিল বিভাগে ৫৬ জন, তেজগাঁও বিভাগে ৬২ জন, মিরপুর বিভাগে ১২৬ জন, গুলশান বিভাগে ৩৪ জন, উত্তরা বিভাগ ৪৭ জন ও গোয়েন্দা বিভাগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এক দিনের হিসাবে ৪৭২ জনকে গ্রেপ্তার ও ৫৪টি মামলা হওয়ার তথ্য দেয় ডিএমপি।