মোহাম্মদপুরে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা খুন
এলাকায় কয়েকজন মিলে লুডু খেলার সময় তার উপর হামলা হয়, বলেন ওসি।
রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতা ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন।
সোমবার সন্ধ্যার পর নিহত কামাল হোসেন ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক।
মোহাম্মদপুর থানার ওসি দীপক কুমার সাহা বলেন, অজ্ঞাত কয়েকজন পরিকল্পিতভাবে তার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। পরে তাকে পঙ্গু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত আনা হয়েছে বলে জানান।
এলাকায় কয়েকজন মিলে লুডু খেলার সময় তার উপর হামলা হয় বলে জানিয়ে তিনি বলেন, তবে কারা এবং কেন তাকে হত্যা করলও এ বিষয়ে পুলিশের কাছে তথ্য নেই।
ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন বলেন, কাটাশুর দুই নম্বর গলির মাথায় হামলার শিকার হন কামাল হোসেন।
