সিসিটিভি ভিডিওতে হাদিকে গুলির ঘটনা
রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট এলাকায় লিফলেট বিলির সময়ে গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি। জুমার নামাজের পর বেলা ২টা ২৫ মিনিটে মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়। ওই একটি ঘটনার সিসিটিভি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে একটি গুলির শব্দ শোনা যায়। এরপরই একটি মোটরসাইকেল দ্রুতগতিতে চলে যায়।
