১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বেতন-ভাতা দাবি: ৪ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা

পাওনাদি পাওয়ার আশ্বাসে তারা অবরোধ তুলে নেন বলে পুলিশ জানিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2025, 06:07 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

বেতন-ভাতা পরিশোধের দাবিতে রাজধানীর কুড়িল এলাকায় সড়ক অবরোধ করা পোশাক শ্রমিকরা চার ঘণ্টা পর সরে গেছেন।

বুধবার বিকাল ৪টার পর পাওনাদি পাওয়ার আশ্বাসে তারা অবরোধ তুলে নেন বলে পুলিশ জানিয়েছে।

ইউরোজোন নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা দুপুর ১২টার দিকে রাস্তায় নামেন। তারা বাড্ডা-কুড়িল বিশ্বরোডে অবস্থান নিলে দুই দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে ফ্লাইওভারেও। গরম আর যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বিকালে ভাটারা থানার ওসি রাকিবুল হাসান বলেন, “দীর্ঘ আলোচনার পর তারা (শ্রমিকরা) আশ্বাস পেয়ে বিকাল ৪টার পর রাস্তা ছেড়ে চলে যান।”

মালিক পক্ষ ছাড়াও বিজিএমইএসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বেতন ভাতা পূরণের ব্যাপারে শ্রমিকদের আশ্বস্ত করা হয় বলে জানান তিনি।

আরও পড়ুন-

কুড়িলে সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, যানজটে ভোগান্তি