১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ প্রধান উপদেষ্টার

পুষ্পস্তবক অর্পণের পর শিখা অনির্বাণে রক্ষিত পরিদর্শন বইতে তার মন্তব্যসহ স্বাক্ষর করেন তিনি।

সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে বৃহস্পতিবার পুষ্পস্তবক অর্পণ করেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2024, 07:45 PM

Updated : 26 Aug 2026, 10:25 AM

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন।

বৃহস্পতিবার আন্তঃবাহিনীর জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরেছে।

আইএসপিআর বলেছে, বেলা সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টা শিখা অনির্বাণে এসে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান তাকে স্বাগত জানান। 

পুষ্পস্তবক অর্পণের পর শিখা অনির্বাণে রক্ষিত পরিদর্শন বইতে তার মন্তব্যসহ স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা।

শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনী বিভাগে তার কার্যালয়ে যান এবং প্রথম কর্ম দিবস পালন করেন। 

প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনী বিভাগে আসার পর তাকে অভ্যর্থনা জানান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং মহাপরিচালকরা। 

এরপর সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। 

এ সময় প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ উপস্থিত ছিলেন।