২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা মঙ্গলবার

ফুল কোর্ট সভায় বিচার বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে সবার সঙ্গে আলোচনা করেন প্রধান বিচারপতি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2025, 06:27 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

সুপ্রিম কোর্টের আপিল ও হাই কোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

আসছে মঙ্গলবার সুপ্রিম কোর্টের ৪ নম্বর প্রশাসনের ভবনের দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে হবে এই ফুল কোর্ট সভা। 

হাই কোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আসিফ ইকবাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

ফুল কোর্ট সভায় বিচার বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে সবার সঙ্গে আলোচনা করেন প্রধান বিচারপতি। অনেক সময় জরুরি সিদ্ধান্ত নিতেও এ সভা ডাকা হয়।

বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে সে বিষয়েও আলোচনা হয় ফুল কোর্ট সভায়। পদাধিকারবলে প্রধান বিচারপতি এ সভার সভাপতিত্ব করেন।