পল্লবীতে সড়কে রাখা বাসে আগুন
বাসটি খালি থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি, বলেন ওসি।
রাজধানীর পল্লবী এলাকায় সড়কে রাখা একটি বাসে আগুন লাগার তথ্য দিয়েছে পুলিশ।
শনিবার রাত পৌনে ৮টার দিকে পল্লবীর সিরামিক সড়কে দাঁড়িয়ে থাকা বিকল্প পরিবহন নামে ওই বাসে আগুন লাগে।
পল্লবী থানার ওসি শফিউল আলম বলেন, একটি বাসে আগুন লাগার পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তা নিয়ন্ত্রণে আনেন।
"বাসটিতে কেউ আগুন লাগিয়েছে, না কি যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।"
বাসটি খালি থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি, বলেন তিনি।
