২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ব্যাটারি রিকশার চাপায় প্রাণ গেল শিশুর

বাসার কাছে খেলছিল শিশু।

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2024, 01:15 PM

Updated : 10 Sep 2026, 12:25 PM

ঢাকার তেজগাঁওয়ে ব্যাটারিচালিত রিকশার চাপায় মো. অমর হোসেন (৮) এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত সাতটার দিকে মধ্য বেগুনবাড়ি এলাকায় তাদের ভাড়া বাসার কাছেই এ ঘটনা ঘটে।

শিশুটির খালু মো. আলাউদ্দিন বলেন, অমর বাসার কাছেই খেলছিল। সেখানে দ্রুতগতির একটি ব্যাটারিচালিত রিকশা তাকে চাপা দিলে গুরুতর আহত হয়।

পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে রাত পৌনে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, শিশুটির মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

মৃত অমর ভোলার লালমোহন উপজেলার সাতবাড়িয়া গ্রামের ভ্যানচালক মোশারফ হোসেনের ছেলে। তার দুই ছেলে-মেয়ের মধ্যে অমর ছিল ছোট।