০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

‘গণমাধ্যম অঙ্গনে তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’

“তার কর্ম, চিন্তা, আদর্শ ও দেশপ্রেম দেশের সাংবাদিকতা ও গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছে,” বলেছে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ।

‘গণমাধ্যম অঙ্গনে তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’

তৌফিক ইমরোজ খালিদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Oct 2026, 07:53 PM

Updated : 03 Oct 2026, 07:53 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ।

শনিবার এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে সংগঠনটি।

শোকবার্তায় বলা হয়, “তৌফিক ইমরোজ খালিদী ছিলেন সত্যনিষ্ঠ সাংবাদিকতা, মুক্তচিন্তা, গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অঙ্গীকারবদ্ধ একজন সাহসী ও দেশপ্রেমিক গণমাধ্যম ব্যক্তিত্ব। তার কর্ম, চিন্তা, আদর্শ ও দেশপ্রেম দেশের সাংবাদিকতা ও গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছে।

“তার প্রয়াণে দেশের গণমাধ্যম অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হল, তা সহজে পূরণ হওয়ার নয়।”

ব্যক্তিগত সফরে লন্ডন সফররত তৌফিক ইমরোজ খালিদী মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে লন্ডনের সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার স্থানীয় সময় বেলা ২টা ২৩ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বয়স হয়েছিল ৫৯ বছর।