গণচেতনাকে তৈরি করা গণমাধ্যমের কাজ: ফরহাদ মজহার
“গণমাধ্যমের ভূমিকাটা হল, গণচেতনার উপর ভিত্তি করে একটা গণবয়ান তৈরি করা,” বলেন তিনি।
দেশের প্রথম ইন্টারনেট সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ১৯ বছর উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে কথা বলেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার।
তিনি বলেছেন, “জনগণের অধীন থেকে গণচেতনাকে তৈরি করা গণমাধ্যমের কাজ। গণমাধ্যমের ভূমিকাটা হল, গণচেতনার উপর ভিত্তি করে একটা গণবয়ান তৈরি করা।
“একদিকে গণমাধ্যম যেমন জনগণের অধীন। আবার অন্যদিকে গণমানুষের সার্বভৌম চিন্তাকে ধারণ করে গণবয়ান তৈরি করার কাজটাও গণমাধ্যমের।”
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের বলরুমে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিষ্ঠার ১৯ বছর উদযাপন অনুষ্ঠানে এসে এ কথা বলেন তিনি।
