২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবসরে যাচ্ছেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান

গত ১ জানুয়ারি ট্যারিফ কমিশনে চেয়ারম্যান পদে যোগ দেন আহমেদ মুনিরুছ সালেহীন।

অবসরে যাচ্ছেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান
আহমেদ মুনিরুছ সালেহীন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2024, 08:22 PM

Updated : 26 Aug 2026, 10:20 AM

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান আহমেদ মুনিরুছ সালেহীনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। 

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে বলা হয়েছে, অবসরে যাওয়ার জন্য এ কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সচিব) পদে বদলি করা হল।

মুনিরুছ সালেহীন ১৯৬৫ সালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জন্মগ্রহণ করেন। গত ১ জানুয়ারি ট্যারিফ কমিশনে চেয়ারম্যান পদে যোগ দেন তিনি। 

১৯৯১ সালে সরকারি চাকরিতে যোগ দেওয়া এই কর্মকর্তা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়েরও সচিব ছিলেন।