২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের সুপারিশ পেলেন ৩৫১২ জন

২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2025, 07:41 PM

Updated : 10 Sep 2026, 12:42 PM

দশম গ্রেডের সিনিয়র স্টাফ নার্স পদে ৩ হাজার ৫১২ প্রার্থীকে নিয়োগের সাময়িক সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার সুপারিশ প্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে কমিশন।

পিএসসি বলছে, নিয়োগের আগে নিয়োগকারী কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর সকল সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাই করে নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ প্রদান করবে।

“সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের পরবর্তীতে কোনো যোগ্যতার বা কাগজপত্রাদির ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ্য প্রদান করলে বা কোনো উল্লেখযোগ্য ভুলত্রুটি পরিলক্ষিত হলে প্রার্থীর সাময়িক মনোনয়ন বাতিল বলে গণ্য হবে। তা ছাড়া ক্ষেত্রবিশেষে প্রার্থীকে ফৌজদারি আইনে সোপর্দ করা যাবে। চাকরিতে নিয়োগের পর এমন কোনো তথ্য প্রকাশ পেলে বা প্রমাণিত হলে তাকে চাকরি হতে বরখাস্ত করা ছাড়াও তার বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।”

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স (দশম গ্রেড) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি। ওই বছরের ৯ ডিসেম্বর লিখিত পরীক্ষা হয়। লিখিতের ফলাফলে উত্তীর্ণ হয়েছিলেন ৪ হাজার ৫৫২ জন।