২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘১৯ বছরের পথচলায় আপসহীন বিডিনিউজ টোয়েন্টিফোর’

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিষ্ঠার ১৯ বছর উদযাপন অনুষ্ঠানে এসে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন ডাকসুর সাবেক এজিএস নাজিমুদ্দিন আলম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2025, 09:30 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

দেশের প্রথম ইন্টারনেট সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ১৯ বছরের পথচলায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করে গেছে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক এজিএস নাজিমুদ্দিন আলম।

তিনি বলেছেন, ‘সেইসঙ্গে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ও গণতন্ত্রের জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভূমিকা খুবই প্রশংসনীয়।

“অতীতে যেমনিভাবে তারা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীনভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছে, তা যেন ভবিষ্যতেও কার্যকর থাকে সে কামনা করি।”

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের বলরুমে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিষ্ঠার ১৯ বছর উদযাপন অনুষ্ঠানে এসে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।