১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এসএসসি: ঢাকায় পরীক্ষা কেন্দ্রের ‘২০০ গজে’ বহিরাগতদের প্রবেশে মানা

এই আদেশ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ‘শুধু পরীক্ষার দিন’ কার্যকর হবে।

এসএসসি: ঢাকায় পরীক্ষা কেন্দ্রের ‘২০০ গজে’ বহিরাগতদের প্রবেশে মানা

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2023, 03:10 PM

Updated : 27 Apr 2023, 03:10 PM

চলতি বছরের মাধ্যমিক ও দাখিল পরীক্ষায় কেন্দ্রের আশেপাশে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ক্ষমতাবলে এই আদেশ দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়, এসএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রের দুইশ গজের ভেতরে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

এই আদেশ পরীক্ষা শুরুর দিন ৩০ এপ্রিল শুরু হয়ে প্রতি পরীক্ষার দিনগুলোতে কার্যকর হবে; পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে।

এদিকে এসএসসি ও সমমান পরীক্ষা ঘিরে ২৬ এপ্রিল থেকে আগামী ২৩ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে গত মঙ্গলবার শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন।

২০২৩ সালের সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 

আরও পড়ুন

পুরানো খবর:

এসএসসি: ২৬ এপ্রিল থেকে ২৩ মে সব কোচিং সেন্টার বন্ধ