১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কৃষিতে ৫ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত

এই প্রস্তাব পাস হলে একজন কৃষকের করমুক্ত আয়ের সীমা হবে ৮ লাখ ৭৫ হাজার টাকা।

কৃষিতে ৫ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2025, 10:22 PM

Updated : 10 Sep 2026, 12:43 PM

কৃষিতে ৫ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত রাখার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। 

সোমবার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন তিনি।

সালেহউদ্দিন বলেন, “কৃষি উৎপাদনকে উৎসাহিত করার লক্ষ্যে কোনো স্বাভাবিক ব্যক্তির ‘কৃষি হইতে আয়’ অনধিক ৫ লাখ টাকা পর্যন্ত করমুক্ত রাখা হয়েছে।”

এই প্রস্তাব পাস হলে একজন কৃষকের করমুক্ত আয়ের সীমা হবে ৮ লাখ ৭৫ হাজার টাকা। এর মধ্যে ৩ লাখ ৭৫ হাজার টাকা ছাড় মিলবে করমুক্ত আয়ের সাধারণ সীমা হিসেবে; এর সঙ্গে কৃষি থেকে আয়ের ৫ লাখ টাকা যোগ হবে। তবে এই সুবিধা পেতে করদাতার আয় কেবল কৃষি খাত থেকে হতে হবে।

এনবিআর বলছে, বিদায়ী অর্থবছরে কৃষিতে ২ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত রয়েছে।